ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রে'প্তার ও দৃষ্টান্তমূলক শা'স্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৭ মার্চ) ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুব সমাজ ও সচেতন নাগরিকর সহ এলাকাবাসী । মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভবানীপুর এলাকায় একটি চক্র প্রকাশ্যে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বং'সের পথে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মা'দকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত এসব মা'দক ব্যবসায়ীদের গ্রে'প্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।