প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
ঝড়ে ক্ষ’তিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন মনবতার এম’পি

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়ায় উপজেলার ঝড়ে ক্ষ'তিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন জনতার এম’পি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাঙ্গনে ভুক্তভোগীর হাতে নগদ সাড়ে সাত হাজার টাকা এবং দুই বান্ডিল টিন তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ তাকী তাজওয়ার, জামায়াতের আমীর ফজলুল হক শামীম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া নালিয়াটিকি এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ঘর ভয়াবহ ঝড়ে মা'রাত্মকভাবে ক্ষ'তিগ্রস্ত হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা সংসদ সদস্যের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তাঁর প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষ'তিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দ্রুত সহায়তার আশ্বাস প্রদান করেছিলেন।
তার এই প্রতিশ্রুতি রক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়নের জন্য এই অনুদান প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ফুলবাড়িয়া মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই ধরনের মানবিক কাজ সবসময় করে যেতে চান।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬