প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
সফলভাবে সম্পন্ন হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬

সফলভাবে সম্পন্ন হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬
মোঃ আব্দুল্লাহ, (ফুলবাড়িয়া) ময়মনসিংহ
বালাশ্বর পূর্ব পাড়া যুব সমাজের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ভালোবাসায় "বালাশ্বর যুব সমাজ" আয়োজিত অনুষ্ঠানটি আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ছোটদের বিস্কুট দৌড় থেকে শুরু করে যুবকদের চেয়ার দৌড় এবং মুরুব্বিদের বালিশ খেলা—সবকিছুই ছিল বেশ উপভোগ্য। পাশাপাশি আমাদের কোমলমতি শিশু-কিশোরদের কন্ঠে ইসলামিক সংগীতের সুর পুরো আয়োজনকে এক আধ্যাত্মিক আমেজ দান করেছে।
বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব মীর জাহিদুর রহমান মহোদয়কে এবং সকল স্বেচ্ছাসেবকদের যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সার্থক হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬