প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
কারিগরি কলেজের সভাপতি হলেন অধ্যক্ষ সেলিম রেজা তালুকদার

কারিগরি কলেজের সভাপতি
হলেন অধ্যক্ষ সেলিম রেজা তালুকদার
গোলাম কাজেম সরকারঃ ময়মনসিংহ ( ফুলবাড়িয়া)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রিন্সিপাল পারভীন জাকির কারিগরি গার্লস স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিশ্চিন্তপুরের কৃতি সন্তান, মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর আর,জে,এম সেলিম রেজা তালুকদার।
গত মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে উপ-পরিদর্শক (বিএমটি) প্রকৌ. মোহাম্মদ মামুনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
প্রফেসর আর, জে,এম, সেলিম রেজা তালুকদার নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় সুধী সমাজ সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য তিনি নিশ্চিন্তপুর বড়বাড়ী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬