প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন
জগন্নাথপুর প্রতিনিধিঃ মোঃ সুজন মিয়া
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর ২০২৬-২০২৮ সালের ২য় নব-গঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি’র শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকাল ৩ ঘটিকার সময় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংস্থার নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি’র দায়িত্বশীল সদস্যদের শপথ বাক্য পাঠ করান রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও রানীগঞ্জ কলেজের প্রভাষক জনাব মিছলুর রহমান।
- শপথ ও দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদ-এর চমৎকার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ শাহ জামান উল্লাহ মুক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের প্রভাষক ও সংস্থার আজীবন দাতা সদস্য জনাব মিছলুর রহমান এবং রানীগঞ্জ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব ফরহাদ রেজা। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই তরুণ ও কর্মঠ কমিটির হাত ধরে রানীগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন আরও বেগবান হবে।
- শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন: সহ-সভাপতি: জাহান মিয়া।সহ-সাধারণ সম্পাদকবৃন্দ: ইমন আহমদ, জাকির হোসেন, নাঈম আহমেদ মাহদী।অর্থ সম্পাদক: রাকিব আলী ও সহ-অর্থ সম্পাদক: হাম্মাদ সাদী।সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: রিজু আহমেদ, মোঃ মিনহাজ উদ্দিন।সহ-প্রচার সম্পাদকবৃন্দ: মোঃ আকুল মিয়া, জুয়েল মিয়া।শিক্ষা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মারুফ আহমদ রামিম।সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ফারহান আহমদ।সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সাইদুর রহমান তানভীর।নির্বাহী সদস্য: মোঃ সাইফুর রহমান। সম্মানিত সদস্যবৃন্দ: মোঃ রেজানুর আলম, মফিজুল ইসলাম রাহিম, মোঃ হাম্মাদ ছানী, মোঃ রাজীব মিয়া, ইমাদ ইসলাম প্রমূখ।
- অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কার্যনির্বাহী কমিটি’র দায়িত্বশীল সকল সদস্যবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরিশেষে, সংস্থার সার্বিক কল্যাণ, এলাকার উন্নয়ন ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র শুভাকাঙ্ক্ষী মাওলানা রেজাউল করিম।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬