প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
রঘুনাথপুরের মধ্যে পাড়াই ৫ পিস ইয়াবাসহ আটক ১, পালালেন অভিযুক্ত সরবরাহকারী

রঘুনাথপুরের মধ্যে পাড়াই ৫ পিস ইয়াবাসহ আটক ১, পালালেন অভিযুক্ত সরবরাহকারী
এস কে আল আমিন ( ফুলবাড়িয়া) ময়মনসিংহ,,,
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর মধ্যপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার সময় মোঃ ফারুক নামে এক কথিত মাদক কারবারিকে ৫ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সরবরাহকারী হিসেবে অভিযুক্ত মোঃ কামাল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি প্রশাসনের কাছে জানানো হলেও বিষয়টি যথাযথভাবে সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের দাবি, ঘটনাটি শুধু একটি সাদা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে, তবে সরকারি ফাইলে নথিভুক্ত করা হয়নি। প্রশাসনের এমন উদাসীনতা ও ব্যর্থতার কারণেই এলাকায় মাদকের বিস্তার দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬