• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা

মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ।

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ৭০০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ।

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর।

আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন কোমর বেঁধে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জগন্নাথপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট আলেমে দীন ও জননেতা আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন।
মাওলানা জয়নাল আবেদীন আজ বিকেলে জগন্নাথপুর বাজারের প্রতিটি গলি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। তিনি সবার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এছাড়া তিনি ইনাতনগর, ভবের বাজার ও ১২ নং সার্কেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ চালান।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম। উপস্থিত ছিলেন— মাওলানা হাসমত উল্লাহ খান, আব্দুল আলী, মল্লিক সালেহ আহমদ, মইনুল ইসলাম, মাওলানা মতচ্চির আলী, ঈমাম আহমদ, মুজাহিদ, শাহ জামাল, মোহাম্মদ আলী, হুসিয়ার আলী, মাওলানা আলী আহমদ, মাওলানা সুজাত আলী, সওকত, শাহ আব্দুল কাহার, শেখ জাবেদ মিয়া, হুমায়ুন কবির, সন্টু মিয়া, আব্দুর রব, মাওলানা রেজাউল করিম, আব্দুল মুমিন, মনির হোসাইন, মাওলানা আনহার, মাওলানা মতিউর রহমান, মাওলানা মারজান ইবনে আব্দুল হামিদ, আজমল খান, মইনুল, মাওলানা আতাউর রহমান, সুজা মিয়া, সুফি মিয়া ও সাদিক আলী সহ আরও অনেকে।
গণসংযোগকালে মাওলানা জয়নাল আবেদীন বলেন, “জগন্নাথপুর পৌরসভাকে একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে আমি আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা জগন্নাথপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারব।”
বাজারের ব্যবসায়ীরা জানান, প্রার্থীরা সরাসরি এভাবে দোকানপাটে আসায় নির্বাচনী আমেজ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রচারণার শুরুতেই মাওলানা জয়নাল আবেদীনের এই সরব উপস্থিতি পৌরবাসীর মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd