• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

জগন্নাথপুরে গভীর রাতে বসতবাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা ও লুটপাট

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ৫৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুরে গভীর রাতে বসতবাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা ও লুটপাট
মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবের বাজার সংলগ্ন শাসনহবি এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বসতবাড়িতে এক দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত এই হামলায় একাধিক ঘরবাড়ি ভাঙচুরসহ ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের গরু চুরি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত ঘটে। একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাসনহবি এলাকার একটি নির্দিষ্ট অংশে তান্ডব চালায়। হামলাকারীরা বেপরোয়াভাবে ঘরের টিন কুপিয়ে এবং দরজায় লাথি মেরে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
ভুক্তভোগীরা জানান, হামলার সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে। তারা ঘরের আসবাবপত্র ও টিনের ব্যাপক ক্ষতিসাধন করে। হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। তান্ডব চলাকালীন নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই নুরুদ্দিন ও এসআই অপূর্ব সাহাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ বর্তমানে ওই এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd