• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :-

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ইং সনে পরীক্ষায় একমাত্র ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করায় শিক্ষার্থী অনয় পাল অমিকে সংবর্ধনা দিয়েছে ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটি, জগন্নাথপুর।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট হস্তান্তরের মাধ্যমে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থী অনয় পাল অমি ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটি জগন্নাথপুর সহ-সভাপতি অনিক পালের ছেলে।
ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটি জগন্নাথপুর সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি বিজয় বৈদ্য, সুমন মিয়া, অপু, অনিক, রতিশ, রুবেল, সুজিত, সেলিম, জুয়েল, রিজু, রাজন, রাসেদ, মনসুর, রবি, রবিউল, তুহিন, বিলাল, চিন্টু, জুবায়ের ও নাছিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা অনয় পাল অমির এই ধারাবাহিক সাফল্য ও মেধার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জন করে এলাকা ও পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য শুভকামনা জানান। পরে উপস্থিত সকলে আনুষ্ঠানিকভাবে কেক কেটে সংবর্ধিত শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd