• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী জগন্নাথপুরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে জনজীবন: অসহায় গ্রাহকদের আর্তনাদ, দায়সারা বক্তব্য বিদ্যুৎ অফিসের।

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

রনজিৎ সরকার রাজ দিনাজপুর জেলা প্রতিনিধি : / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

২৬ আগষ্ট বুধবার যোহরের নামাজ পুর্বে বীরগঞ্জের বহুল প্রত্যাশিত মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিনাজপুর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জ সুমা খাতুন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন দপ্তর প্রধানগন।

এছাড়া জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব এবং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং দলীয় বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দসহ শত শত মুসল্লি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এরপুর্বে সকালে মাননীয় সংসদ সদস্য জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশ পথে দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রীজের উদ্বোধন করেছেন।
মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর তিনি ঢাকার উদ্দেশ্য রওনা দেন মর্মে জানা যায়।
ফলক উম্মুক্ত করনের সময় মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আবুল হাসিম এবং যোহরের নামাজে ইমামতি করেন অত্র মডেল মসজিদের নব নিয়োগ প্রাপ্ত ইমাম মাওঃ মতিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd