• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

রনজিৎ সরকার(রাজ), দিনাজপুর জেলা প্রতিনিধি : / ২৯১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি একদল পুণ্যার্থীর সঙ্গে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরিদর্শনকালে অপর্ণা রায় দাস ও উপস্থিত অতিথিরা কান্তজিউ মন্দিরের অনন্য টেরাকোটা শিল্পকর্ম, নান্দনিক স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী এই স্থাপনাটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন অতিথিরা। কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা তুলে ধরে এর ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd