• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা।

গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া / ৩০ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা।

গোলাম কাজেম সরকার (ময়মনসিংহ) ফুলবাড়িয়াঃ

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত ৩ নং কুশমাইল ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ নাজিরুল হক লিমন দিন দিন মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। লিমন টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিরুল হক লিমন, একজন সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক এবং তরুণ রাজনীতিবিদ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকেই ব্যাপক প্রচার-প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে।

এই বিষয়ে নাজিরুল হক লিমন বলেন, তাহার মরহুম পিতা মান্নান সিদ্দিকীর ৩ নং কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জীবিত অবস্থায় তার এই স্বপ্ন পূরণ হয়নি। তাই তিনি তার বাবার এই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে, ইসমাইল বাসির জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রার্থী হয়েছি। সেই লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমার প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসা আছে।

তিনি আরো বলেন, ৩ নং কুশমাইল ইউনিয়নকে, একটি সুশৃংখল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি যদি ৩ং কুশ মাল ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি তাহলে এটি হবে ফুলবাড়িয়া উপজেলার একটি মডেল ইউনিয়ন। যেখানে মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবো ইনশাআল্লাহ। স্বপ্ন আছে কুশমাইল ইউনিয়নকে নিয়ে অনেক কিছু করার বাকিটা আল্লাহর উপর নির্ভরশীল।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তরুণ প্রার্থী হিসেবে নাজিরুল হক লিমন যেভাবে প্রচারণা চালাচ্ছে তাতে করে তরুন মধ্যবয়সী এবং বৃদ্ধ অনেকেরই মন জয় করে ফেলছে। দিন যত সামনের দিকে আগাচ্ছে তাহার সমর্থন বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত এই তরুণ প্রার্থী যদি মাঠে থাকে তাহলে চেয়ারম্যান যেই হোক তার সাথেই হিসাব-নিকাশ হবে বলে জানা গেছে স্থানীয় ভোটারদের কাছ থেকে।

পরিশেষে কুশমাইল বাসীর কাছে দোয়া, ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করেন নাজিরুল হক লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd