• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ৬৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক এবং মানবিক সংগঠন ‘যুক্তরাজ্য রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির আগামী দুই বছর মেয়াদী (২০২৬-২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর (রবিবার) ক্লাবের উপদেষ্টা হাজী মোঃ আব্দুল কাদির, হাজী ফজলুল হক, হাজী মোঃ সালিক মিয়া এবং মোঃ আব্দুল শহীদ-এর যৌথ অনুমোদনক্রমে এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কমিটির অনুমোদন সভায় বাগময়না গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রবীণ মুরুব্বি হাজী মোঃ সুন্দর আলী এবং ক্লাবের সাবেক সভাপতি হাজী ফারুক মিয়া উপস্থিত ছিলেন।
১৯ সদস্য বিশিষ্ট এই নবগঠিত কমিটিতে হাজী মোঃ এনামুল হক (এনাম) সভাপতি, মোঃ জাফর আহম্মদ (জনি) সাধারণ সম্পাদক, মোঃ সায়েকুল ইসলাম (সায়েক) অর্থ সম্পাদক এবং মোঃ আরজু মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: হাজী মোঃ জাহিদ মিয়া (কোরেশী) ও মোঃ আকবর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ হুমায়ুন কবির (রফিক)। সহ-সাধারণ সম্পাদক: মোঃ নাহিদ মিয়া। সহ-অর্থ সম্পাদক: মোঃ মাজিদুল হক। সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রিয়াজুল ইসলাম। প্রচার সম্পাদক: মোঃ আবদাল মিয়া। সহ-প্রচার সম্পাদক: মোঃ জাহাঙ্গীর মিয়া। ধর্ম বিষয়ক সম্পাদক: হাজী মোঃ জয়নাল মিয়া। ত্রাণ ও সামাজিক কল্যাণ সম্পাদক: মোঃ সমচু মিয়া। শিক্ষা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মোঃ মুজিবুর রহমান। পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক: মোঃ আবু লেইচ মিয়া।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আকিক মিয়া (কুরেশী)। নির্বাহী সদস্য: মোঃ আজাদুর রহমান ও মোঃ মইনুল ইসলাম।

সংগঠনটির সামাজিক ও মানবিক কাজগুলোকে আরও গতিশীল করতে এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও বিদেশে অবস্থানরত রানীগঞ্জ দূরন্ত ক্লাবের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd