• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী জগন্নাথপুরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে জনজীবন: অসহায় গ্রাহকদের আর্তনাদ, দায়সারা বক্তব্য বিদ্যুৎ অফিসের।

ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া / ১৫১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোলাম কাজেম সরকারঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একশত বোতল বিদেশী মদ সহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। শম্ভুগঞ্জের রঘুরামপুর নয়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, গাজীপুরের শ্রীপুরের নাজমুল হাসান, ফরিদপুরের মোঃ কামাল, কিশোরগঞ্জের তাড়াইলের আনোয়ার হোসেন। উদ্ধারকৃত মদের মুল্য ৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

ডিবির ওসি মাহবুবুল হক জানান, পুলিশ সুপার পুলিশ সুপার কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি)ওসির নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক‌টি চৌকস টি‌ম মঙ্গলবার মাদক‌বি‌রোধী অভিযান চালায়। অভিযানে শম্ভুগঞ্জের রঘুরামপুর নয়াপাড়া এলাকা থেকে একশত বোতল ভারতীয় মদসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। এ সময় মাদক বহন ও ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মুল্য ৩ লাখ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মুল্য ১২ লাখ টাকা বলে ডিবির ওসি মাহবুবুল হক জানন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব‌্য ভারতীয় মদের বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd