না ফেরার দেশে চলে গেলেন ফুলবাড়িয়া উপজেলার ৬ বারের সংসদ সদস্য
মোঃ রফিকুল ইসলাম (ময়মনসিংহ) ফুলবাড়িয়া
/ ৪২৫
Time View
Update :
শনিবার, ২ মে, ২০২৬
Share
“না ফেরার দেশে” চলে গেলেন ছয় বারের সংসদ সদস্য
মোঃ রফিকুল ইসলাম (ময়মনসিংহ) ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপরিষদ সদস্য ও বার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন মহোদয় ঢাকায় ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে’ আজ সকাল ১১.৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ আসর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০.৩০ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩ টায় ফুলবাড়ীয়া সরকারী হাই স্কুল মাঠে, বিকাল ৫ টায় ‘আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা’ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়ীতে মরহুমকে দাফন করা হবে।
শ্রদ্ধাভাজন প্রিয় নেতা ৮৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে উনাকে ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে’ ভর্তি করা হয়।
সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমিন।