• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী জগন্নাথপুরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে জনজীবন: অসহায় গ্রাহকদের আর্তনাদ, দায়সারা বক্তব্য বিদ্যুৎ অফিসের।

সখীপুরে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 সখীপুরে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরাদেহ উদ্ধার 

গোলাম কাজেম সরকার (ময়মনসিংহ):

টাঙ্গাইলের জেলার সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি (৮) নামে এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়।

সেঁজুতি সখীপুর পৌরসভার মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, ২০ জুন বিকেল থেকে সেঁজুতি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে তার বাবা সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্বজনদের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে। সেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা ফালু চন্দ্র মালু অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্রঃ দেশেরপাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd