• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

মুক্তাগাছায় দুর্বৃত্তদের হাতে অটোচালক খুন

মোঃ আরিফুল ইসলাম( মুক্তাগাছায়)ময়মনসিংহ / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা-এর ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের ভিটিবাড়ি বাজারের পূর্ব পাশে আজ(২৬/০৩/২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এক অটোচালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাত অনুযায়ী, দুর্বৃত্তরা ওই অটোচালককে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে বুকে ও হাতে আঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তার চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে কর্তব্যরত চিকিৎসক। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd