• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিদ্যালয়ের মাঠ থেকে ফুলবাড়িয়ায় দুই মাদক কারবারি আটক,,, বন্ধ হলো “মানতের গাছ” নিয়ে সব আলোচনা! ধলা পাহাড়কে সরিয়ে নেওয়া নয়, নিরাপত্তা জোরদারই হতে পারত কার্যকর সমাধান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী  তাওহিদুল হক মুন্সি। শিয়ালের আতঙ্কে কাটছে রাত, হবিবপুর মাঝপাড়ায় আক্রান্ত একাধিক জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে ৩০কে পূর্ন হওয়ায় কেক কাটা অনুষ্ঠান জগন্নাথপুরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে আলোচনায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহ-

শিয়ালের আতঙ্কে কাটছে রাত, হবিবপুর মাঝপাড়ায় আক্রান্ত একাধিক

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ৯১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

শিয়ালের আতঙ্কে কাটছে রাত, হবিবপুর মাঝপাড়ায় আক্রান্ত একাধিক

মোহাম্মদ সুজন মিয়া,স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:

জগন্নাথপুর পৌরশহরের ৪নং ওয়ার্ডের হবিবপুর মাঝপাড়া গ্রামে হঠাৎ করে শিয়ালের আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর অন্ধকার নামলেই ঝোপঝাড় বা লোকচক্ষুর আড়াল থেকে অতর্কিত বের হয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে হিংস্র শিয়াল। কামড়ে ক্ষতবিক্ষত করছে শরীরের বিভিন্ন অংশ। এমন আকস্মিক ও ভয়াবহ ঘটনায় পুরো গ্রামজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর গ্রামের রাস্তাঘাট বা নির্জন স্থানে শিয়ালের আনাগোনা বেড়ে গেছে। পথচারী বা সাধারণ মানুষ একা পেলেই শিয়াল আক্রমণ করে বসছে এবং মুহূর্তের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে পালিয়ে যাচ্ছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ব্যবসায়ী শাহ নুর জানান, “আমাদের গ্রামের বেশ কয়েকজন মানুষ ইতিমধ্যেই শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যার পর বাইরে বের হতে সবাই ভয় পাচ্ছেন, পুরো গ্রামের মানুষ এখন চরম আতঙ্কের মাঝে রাত কাটাচ্ছেন।”
হঠাৎ করে শিয়ালের এমন হিংস্র আচরণে গ্রামের শিশু, বৃদ্ধ এবং জরুরি প্রয়োজনে রাতে চলাচলকারী মানুষদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এই শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd