কুকরাইল গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে চায়, মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম শরীফ
গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া
/ ২১০
Time View
Update :
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
Share
কুকরাইল গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে চায়, মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম শরীফ
গোলাম কাজেম সরকারঃ ময়মনসিংহ (ফুলবাড়িয়া),
ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নের ৮ নং কুকরাইল গ্রামের কৃতি সন্তান (মেম্বার) পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম (শরীফ) দীর্ঘদিন ধরেই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন। আর সেই ধারাবাহিতা বজায় রাখতে আজ (২৬/০৬/২০২৬)তার নিজ গ্রাম কুকরাইল দক্ষিণ-পাড়া গ্রামীণ রাস্তায় এলাকার কিছু যুবক ও মুরুব্বীদের সাথে নিয়ে রাস্তা সংস্কারে জন্য নিজ খরচে ইটের রাবিশ দিয়ে কাজ সম্পন্ন করেন।
এছাড়া ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি কোকরাইল গ্রামের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, শরিফুল ইসলাম শরীফের মাধ্যমে উপজেলা জনস্বাস্থ্য অফিস থেকে অনেক অসহায় পরিবারকে সরকারিভাবে টিউবলের ব্যবস্থা করে দিয়েছেন। কুকরাইল গ্রামের বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন। করেছেন বৃক্ষরোপণ কর্মসূচিও। বিভিন্ন ক্লাব ও তরুণদের মাঝে ফুটবল ও প্রজেক্টর বিতরণ করেছে। এক কথায় বলা চলে কুকরাইল গ্রামের মানবতার ফেরিওয়ালা হলো শরিফুল ইসলাম (শরীফ)।
এই বিষয়ে শরিফুল ইসলাম (শরীফ) বলেন, কুকরাইলের উন্নয়ন করাই হলো আমার অঙ্গীকার, আমি অনেক দিন ধরেই সামাজিক ও মানবিক কাজ করে আসছি। গত নির্বাচনেয় আমাকে অনেকেই প্রার্থী হতে বলে ছিল কিন্ত আমার বয়স কম থাকার কারণে শেষ পর্যন্ত আমি প্রার্থী হয়নি। কিন্তু জনগনের সমর্থন ও ভালোবাসা আমি আসন্ন নির্বাচনে ৮ নং কুকরাইল গ্রামের মেম্বার পদে নির্বচন করিব। এলাকার সার্বিক উন্নয়ন ও আগামী দিনগুলো আপনাদের পাশে থেকে কাজ করার জন্য আমি সকলের কাছে দোয়া ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী।