• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

ত্রিশালে মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।

গোলাম কাজেম সরকার / ৫০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বালিপাড়া এলাকার মাসুম ও সুজন নামের দুই ব্যক্তি মোবাইল ফোন চুরির সন্দেহে আরফাত ও রিয়াদ নামের দুই শিশুকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে, শিশুদের শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পানিতে চুবিয়ে রাখা হয়, যা অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর আচরণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের এক পর্যায়ে শিশু দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং দ্রুত উদ্ধার করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত নির্যাতন এবং হত্যার চেষ্টা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd