গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া
/ ৫২৭
Time View
Update :
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Share
মাটির চাঁদ
নাজমুল হক
এই জ্যোৎস্না ভরা রাতে
হাঁটছি আমি সেই চেনা পথে
রাস্তার ধুলোগুলো হেঁসে হেঁসে
লাগছে আমার গায়,
আনমনা আমি ক্লান্ত মনে
চলছি ছোট ছোট পায়,
ভাবছি আমি সেই রাতে
জ্যোৎস্নার আলো ছিলোনা
ছিলো ঘোর অন্ধকার
সেই নিভৃতেই দেখা হলো দুজনার।
জ্যোৎস্নার আলো চারিদিকে আজ
ছড়িয়েছে চাঁদের বাতি
তবুও কি নেই যেন এখানে
কি রয়েছে এমন কমতি?
অন্ধকার ছিলো সেদিন
মাটিতে ছিলো একটি চাঁদ
হাঁসিতে ঝরছিল মুক্তা তাহার
অন্ধকার হয়েছিল বরবাদ।