• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রানীগঞ্জ দূরন্ত ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি এনাম ও সম্পাদক জাফর দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন।

মাটির মানুষ, জলের আয়না” ‎নীরব মাসুম

গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া / ৪৯৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

“মাটির মানুষ, জলের আয়না”
‎নীরব মাসুম
‎
‎বরফকে প্রশ্ন করা হইল—
‎তুমি এত শীতল কেন?
‎সে মৃদু হাসিয়া কহিল,
‎আমার অতীত জল,
‎আমার ভবিষ্যৎও জল—
‎তবে অগ্নির ন্যায় উত্তাপ দেখাইব কিরূপে?
‎
‎আমি তো স্বভাবের বশে স্থির,
‎নির্লিপ্ততায় আমার পরিচয়;
‎অভিনয়ের উত্তাপ আমার নাই,
‎প্রকৃতির নিয়মেই আমি নিশ্চল রয়।
‎
‎তখন মানুষকে প্রশ্ন করিলাম—
‎তোমার এত অহংকার কেন?
‎তোমার অতীত মাটি,
‎তোমার ভবিষ্যৎও মাটি—
‎তবু এত দাম্ভিকতা কিসের বশে জাগে মনে?
‎
‎তুমি ক্ষণিকের অতিথি এ ভুবনে,
‎তবু চিরস্থায়ী বলিয়া কর অহংকার!
‎মুঠোভরা ধূলিকণার তরে
‎কেন এতো দ্বন্দ্ব, এতো হাহাকার?
‎
‎একবার কি ভাবিয়া দেখিয়াছ—
‎জীবন কত ক্ষণস্থায়ী?
‎আজ যাহাকে তুমি অবহেলা কর,
‎আগামীকাল সে-ই হইবে স্মৃতির পরিচয়।
‎
‎হায়রে মানুষ!
‎নিজেকে জানিতে এত বিলম্ব কেন?
‎অহংকারের প্রাচীর ভাঙিয়া
‎একবার কি হৃদয়ের দর্পণে দেখিবে আপন সত্ত্বা?
‎
‎যদি বুঝিতে,
‎সবাই একই মাটির সৃষ্টি—
‎তবে অন্যের বেদনাতে
‎তুমি হাসিতে পারিতে না নিশ্চয়ই।
‎
‎তখন এ পৃথিবী হইত শান্ত,
‎মানুষ হইত আরও মানবিক;
‎ভালোবাসা হইত সহজ ও নির্মল,
‎জীবন হইত স্বচ্ছ জলের ন্যায়।
‎
‎অতএব, হে মানুষ—
‎মাটির উৎস স্মরণ রাখিও,
‎আর জলের ন্যায় স্বচ্ছ হইয়া
‎জীবনের আয়নায় নিজেকে চিনিয়া লও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd