গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া
/ ৯৫
Time View
Update :
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Share
হায়রে বেইমান
নীরব মাসুম
হায়রে বেইমান…
সুখের সংসারটা নিজের হাতে গড়েছিলাম দুজনে,
আর তুই—
এক মুহূর্তে সব ভেঙে চুরমার করে দিলি,
শেষে আমায় ছুঁড়ে ফেলে চলে গেলি পথে—
একবারও ফিরে তাকালি না,
খবর নিলি না আমার নিঃশ্বাস বেঁচে আছে কিনা।
আরে বেইমান…
তোর সাথে তো আমার এই কথা ছিল না!
কথা ছিল—
দু’জন দু’জনার পাশে থাকবো,
সুখে, দুঃখে, যন্ত্রণার প্রতিটা ক্ষণে,
হাত ছাড়বো না কোনো ঝড়ের ভয়ে।
তাহলে কেন আজ আমি একা,
আর তুই অন্য কারো ছায়ায় হারিয়ে গেলি?
হায়রে বেইমান…
ভুলে গেলি সবকিছু এত সহজে?
যে স্মৃতিগুলো গড়তে লেগেছিলো বছরের পর বছর,
তুই সেগুলো মুছে ফেললি এক নিমিষে—
একটু সুখের লোভে,
একটা মানুষকে মৃত্যুর পথযাত্রী বানাতে
এক মিনিটও সময় নিলি না তুই!
আরে বেইমান…
তোর কণ্ঠে কান্না জড়ানো সেই কথাগুলো—
“তোমাকে খুব ভালোবাসি…”
“তোমাকে ছাড়া আমার জীবন অচল…”
আজ বুঝি—
সবই ছিল অভিনয়,
একটা নিষ্ঠুর মিথ্যার নাটক,
যার একমাত্র দর্শক ছিলাম আমি।
হায়রে বেইমান…
এমন তো কথা ছিল না আমাদের!
যদি শেষ পর্যন্ত ভুলেই যাবি—
তাহলে কেন এত মায়ার জালে জড়িয়ে ফেলেছিলি?
কেন আমার হৃদয়টাকে
নিজের নামে লিখে নিয়ে
শেষে ছিঁড়ে ফেললি নির্দয়ভাবে?
তোর নাম দিয়েছিলাম “মায়াবতী”—
কারণ তুই মায়ায় ভরিয়ে দিয়েছিলি আমার পৃথিবী।
কিন্তু আজ—
তোর নামের পাশে শুধু একটাই শব্দ মানায়—
“বেইমান…”
তবে জানিস—
“বেইমান” শব্দটা খুব ছোট,
তোর জন্য অনেক ছোট।
তোর বিশ্বাসঘাতকতার গভীরতা
এই শব্দের চেয়েও অনেক বেশি—
তুই সত্যিকার অর্থে
বেইমানের চেয়েও বেঈমান।
তোর পা থেকে মাথা পর্যন্ত,
মাথা থেকে পা পর্যন্ত—
শরীরের প্রতিটা রক্ত কণায়
মিশে আছে বিশ্বাসঘাতকতার বিষ।
হায়রে বেইমান…
তোর সাথে এই কথা ছিল না—
কখনোই ছিল না…
তবুও তুই কথা ভেঙে চলে গেলি,
আর আমি—
আজও দাঁড়িয়ে আছি সেই ভাঙা প্রতিশ্রুতির ধ্বংসস্তূপে,
নিঃশব্দে কাঁদছি—
তোর রেখে যাওয়া শূন্যতায়।