• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী জগন্নাথপুরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে জনজীবন: অসহায় গ্রাহকদের আর্তনাদ, দায়সারা বক্তব্য বিদ্যুৎ অফিসের। নরসিংদীর শিবপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন  দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার! দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার!

জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

তরুণ উদ্যোক্তাদের হাত ধরে সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রা শুরু করল আধুনিক ইংরেজি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় জগন্নাথপুর বাজারের প্রাণকেন্দ্র সিটি ব্যাংকের বিপরীত পাশে হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
মেহেদী হাসান ফাহিম, শাহিন আহমদ ও আলীনুর হোসেন—এই তিন উদ্যমী তরুণের অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুরের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন, “বর্তমান যুগে ইংরেজির দক্ষতা ও ফ্রিল্যান্সিংয়ের গুরুত্ব অপরিসীম। তরুণদের এই উদ্যোগ জগন্নাথপুরের বেকারত্ব দূরীকরণে এবং দক্ষ জনশক্তি গড়তে বড় ভূমিকা রাখবে।”
ইকড়ছই মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হুসাইন জামি তার বক্তব্যে বলেন, “সঠিক শিক্ষা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট সেই পথটিই সুগম করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সালিক আহমদ পীর ও উবায়দুর রহমান সুজা। তারা এই নতুন প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং তরুণ উদ্যোক্তাদের সাহসিকতার প্রশংসা করেন।

আচাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে মিলাদ পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের মাহিমা রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া। ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাঈম হোসেন। তারা নতুন এই শিক্ষা কেন্দ্রের প্রতি সংহতি প্রকাশ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
ফাহিম আহমদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ নাঈম হোসেন, মাওলানা ইসমাইল হোসেন ও জামাল উদ্দিন বেলাল।
আলীনুর হোসেনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জাকারিয়া হোসেন, উবায়দুর রহমান সুজা ও আজমল হুসাইন জামি।
শাহিন আহমদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মকবুল হোসেন, সালিক আহমদ পীর, রনি আহমদ, নাঈম আহমদ ও রেদুয়ানুর রহমান।

সবশেষে প্রতিষ্ঠানের পরিচালক মেহেদী হাসান ফাহিম, শাহিন আহমদ ও আলীনুর হোসেন তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যত লক্ষ্য তুলে ধরেন এবং জগন্নাথপুরবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। মাওলানা আজমল হুসাইন জামির বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd