• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী জগন্নাথপুরে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে জনজীবন: অসহায় গ্রাহকদের আর্তনাদ, দায়সারা বক্তব্য বিদ্যুৎ অফিসের। নরসিংদীর শিবপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন  দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার! দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার!

জগন্নাথপুরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ২৪৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

জগন্নাথপুরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

জগন্নাথপুর পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে আনাস আলী (১৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আনাস আলী জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনাস আলী গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে অনিয়মিত থাকতেন এবং অধিকাংশ সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। আজ সকালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সংলগ্ন দক্ষিণ পাশের একটি বন্ধ টিনশেড ঘরে স্থানীয়রা তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd