• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা

জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ৪২১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

জগন্নাথপুরের হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ মাঠে আজ শুক্রবার জুম্মার নামাজের পর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং লন্ডন প্রবাসী মোহাম্মদ তছলিম আহমেদ (বাবুল)-এর সৌজন্যে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হবিবপুর কেশবপুর কামিল মাদরাসা, দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৩ নং ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে উন্নত মানের স্কুল ব্যাগ, খাতা, কলম এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট মুরব্বি, গুণীজন ও সমাজসেবকদের সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মোঃ শামীনূর রহমান এর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ দিলাওর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনাম হোসেন।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন: বিশিষ্ট সমাজসেবক হাজী হাসান,হাফিজ ক্বারী মাওলানা সিহাব উদ্দিন,মোছাঃ রুমি বেগম,সাবেক কাউন্সিলর দিলাওর হোসেন,বিশিষ্ট মুরব্বি মাহমদ আলী
বক্তারা এ ধরণের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসীদের এমন সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, এ ধরণের উৎসাহ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা যোগাবে।

পুরস্কার ও সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আয়োজক মোহাম্মদ তছলিম আহমেদ (বাবুল)-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় এলাকার একঝাঁক স্বেচ্ছাসেবী ও তরুণ সমাজ সক্রিয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের শেষে আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং উপস্থিত সবার মাঝে আপ্যায়ন (নাস্তা ও পানীয়) বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd