ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের বালাশ্বর পূর্ব পাড়া – হিলফুল ফুযুল যুব ইসলামিক সংগঠন-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোঃ আব্দুলা বলেন, সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা এবং আমাদের এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করার লক্ষ্যে যুব সমাজের করণীয় নিয়ে কিছু কথা বলার সুযোগ হয়েছে। এরপর আমাদের আগামীর ভবিষ্যৎ, কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে মনে তৃপ্তি পেলাম।
আমার প্রিয় ৪ নং ওয়ার্ডের (বালাশ্বর) প্রতিটি মানুষের সুখে-দুখে পাশে থাকা এবং একটি আদর্শ সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সহযোগীতা থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই এলাকাকে আরও উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে পারবো।