জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ
/ ৪০৪
Time View
Update :
শুক্রবার, ১ মে, ২০২৬
Share
জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জগন্নাথপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আফজাল হোসাইন, শিক্ষক ফোরামের সভাপতি ও উপজেলা কর্মপরিষদের সদস্য মাষ্টার মো. আবু তাইদ, উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি কবির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকবান্ধব নীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।