• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৩ নং কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরুল হক লিমনের জনপ্রিয়তা। দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। মাসুম বিল্লাহ এর লেখা কবিতা ” শেষ পাতার চিঠি” গোল্ডেন এ+ পেয়ে গর্বিত অনয় পাল, ক্যামেরা ম্যান ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গেটউইক এয়ারপোর্টে মুহাম্মদ ফজলুর রহমানকে উষ্ণ সংবর্ধনা: প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার জগন্নাথপুরে ২৩ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মোয়াজ্জেমকে বর্ণিল বিদায়ী সংবর্ধনা দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

জগন্নাথপুরে সামাজিক সংগঠন ‘ফেয়ার ফেইস’-এর ৭ম বর্ষপূর্তি উদযাপিত

মোহাম্মদ সুজন মিয়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ / ২৮৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জগন্নাথপুরে সামাজিক সংগঠন ‘ফেয়ার ফেইস’-এর ৭ম বর্ষপূর্তি উদযাপিত

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি: মোহাম্মদ সুজন মিয়া

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্যতম জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ পরিবারের ৭ম বর্ষপূর্তি ও সপ্তম বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। গৌরবময় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে সংগঠনটি এবার ৮ম বছরে পদার্পণ করলো।
১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর বাজারের মাহিমা রেস্তোরাঁয় এক জমকালো ও আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য ক্বারী সোহানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

বক্তারা ফেয়ার ফেইস জগন্নাথপুরের বিগত দিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও জনগণের দুর্ভোগ ও কল্যাণে সংগঠনটি পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফেয়ার ফেইস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী কমিটির চেয়ারপার্সন শামিম আহমেদ।বিশিষ্ট ব্যবসায়ী ও যুব ফোরামের সভাপতি জামাল উদ্দিন বেলাল।আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী।জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া। শিক্ষক রুহুল আমিন। ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের রমজান আলী। রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী। বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সভাপতি নবীর হোসাইন। জগন্নাথপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা শাহজাহান সিদ্দিকী। ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর। কার্যনির্বাহী সদস্য ইমরান আহমদ জিলানী। সেইভ পিপলস্ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি নাহিদ সৈয়দ। খাশিলা পশ্চিমপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন। অনুষ্ঠানে সংগঠনের প্রবাসী সদস্য সুলেমান হোসেন সৈকত ও রেদুয়ান আহমদ-কে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবকল্যাণ ও সমাজসেবায় অনন্যসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের পর সংগঠনের দায়িত্বশীল ও অতিথিবৃন্দ একসঙ্গে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
সবশেষে হযরত মাওলানা আজমল হোসাইন জামীর পরিচালনায় দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd