• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিদ্যালয়ের মাঠ থেকে ফুলবাড়িয়ায় দুই মাদক কারবারি আটক,,, বন্ধ হলো “মানতের গাছ” নিয়ে সব আলোচনা! ধলা পাহাড়কে সরিয়ে নেওয়া নয়, নিরাপত্তা জোরদারই হতে পারত কার্যকর সমাধান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী  তাওহিদুল হক মুন্সি। শিয়ালের আতঙ্কে কাটছে রাত, হবিবপুর মাঝপাড়ায় আক্রান্ত একাধিক জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে ৩০কে পূর্ন হওয়ায় কেক কাটা অনুষ্ঠান জগন্নাথপুরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে আলোচনায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহ-

ফুলবাড়িয়ায় চিন্হিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

গোলাম কাজেম সরকার(ময়মনসিংহ) ফুলবাড়িয়া / ২৬৩ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ময়মনসিংহ জেলার  ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের  চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রে’প্তার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৭ মার্চ) ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুব সমাজ ও সচেতন নাগরিকর সহ এলাকাবাসী । মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভবানীপুর এলাকায় একটি চক্র প্রকাশ্যে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বং’সের পথে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মা’দকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত এসব মা’দক ব্যবসায়ীদের গ্রে’প্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd