দাপুনিয়ায় গাছের ডাল কাটার দ্বন্দ্বে ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন
Reporter Name
/ ৩৬৪
Time View
Update :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Share
দাপুনিয়ায় গাছের ডাল কাটার দ্বন্দ্বে ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাসুরের ছুরিকাঘাতে মোছা: সুমি ওরফে সুমা (৩০) নামের এক নারী খুন হয়েছে। এ ঘটনার মূলহোতা মো: খলিল (৩৫) এবং তার স্ত্রী নাছিমা (৪০) কে তাৎক্ষনিক অভিযান চালিয়ে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
নিহত সুমা ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা মো: অলিউল্লাহর স্ত্রী, বলে জানিয়েছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় নিহত মোছা: সুমি ওরফে সুমা’র (৩০) উপস্থিতিতে তার স্বামী অলিউল্লাহ ঘরের পাশের লাগানো গাছের ডাল কাটতে থাকে। এ সময় অলিউল্লার বড় ভাই খলিলের স্ত্রী নাছিমা (৪০) ডাল কাটতে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটলে নাছিমার স্বামী খলিল ঘর থেকে ছুরি এনে ভিকটিম সুমি ওরফে সুমার বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে পথেই তিনি মারা যান।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত মো: খলিল (৩৫) এবং তার স্ত্রী নাছিমা (৪০) কে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।